Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘খেলা শেষ’ লিখে পশ্চিমবঙ্গ বিজেপির বার্তা 

BN DESK
05 May 2026, 07:35 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, দেড় দশকের চেনা দুর্গ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এখন কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’।

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ২০২১ সালের নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলেন। যা সেসময় ব্যাপক ভাইরাল হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও এ স্লোগান একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেই স্লোগানের জবাবে বিজেপি আজ ‘খেলা শেষ’ বলে বার্তা দিয়েছে।

এদিকে, ভোটের ফল যখন প্রতিকূলে, তখন সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তাকে কিছুটা চিন্তিত দেখালেও তিনি দাবি করেন, বিজেপির এগিয়ে থাকার খবরগুলো আগে দেখানো তাদের একটি সুপরিকল্পিত কৌশল।
তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি স্থানে গণনার কাজ রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে কারচুপির প্রমাণ পাওয়া গেছে।


মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে তার দলীয় প্রার্থী ও গণনাকেন্দ্রের এজেন্টদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্র ছেড়ে আসবেন না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

‘খেলা শেষ’ লিখে পশ্চিমবঙ্গ বিজেপির বার্তা 

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার