Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত হচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

BN DESK
07 September 2026, 11:13 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আয়োজনে এবং এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে বিগত এক যুগ ধরে হয়ে আসা ‘গরবিনী মা সম্মাননা’ পুরস্কার চলতি বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১০ মে বিশ্ব মা দিবসে বাংলাদেশের প্রশাসন, আইন-বিচার, শিক্ষা, সংস্কৃতি ক্যাটাগরির আওতাধীন সফল-প্রতিষ্ঠিত সন্তানদের মায়েদের পাশাপাশি একজন অদম্য মেধাবী মায়ের হাতেও এই সম্মাননা পদক তুলে দেয়া হবে সেদিন সকালে রাওয়া কনভেনশন হলে।

সেই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন সফল-প্রতিষ্ঠিত সন্তানদের মায়েদের হাতে ১৩’তম ‘গরবিনী মা সম্মাননা’ তুলে দিবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। আয়োজনে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিনের হাতে ‘গরবিনী মা সম্মাননা ২০২৬’ তুলে দেয়া হবে।

‘গরবিনী মা সম্মাননা’র প্রধান উদ্যোক্তা ড. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন,‘ দেখতে দেখতে গরবিনী মা সম্মাননা অনেক প্রতিষ্ঠিত ও সফল সন্তানদের কাছে যেন এক কাঙ্খিত সম্মাননায় পরিণত হয়েছে। তারা চায় তাদের মায়েদের হাতেও এই সম্মাননা উঠে আসুক। আমাদের টিম নানান ধরনের বিচারকার্য শেষে চুড়ান্ত করে কাদের মায়েরা এই সম্মাননায় ভূষিত হবেন। সেই বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট দশজনের মায়ের হাতে এই সম্মাননা তুলে দেয়া হচ্ছে। যথারীতি সংস্কৃতি অঙ্গন থেকে সঙ্গীতশিল্পী কোনালের মা, অভিনেতা পলাশের মা ও অভিনেত্রী ফারিণের মায়ের হাতেও এই সম্মাননা তুলে দেয়া হবে। অগ্রীম অভিনন্দন সকল মায়েদের। আমি যতোদিন বাঁচবো ঠিক ততোদিন অন্ততঃ গরবিনী মা সম্মাননা প্রদান করা হবে প্রতিবছর বিশ্ব মা দিবসে।’

সঙ্গীতশিল্পী কোনাল বলেন,‘ ডা. আশীষ দাদার উদ্যোগে দীর্ঘদিন ধরেই এই সম্মাননা প্রদান করা হয়ে আসছে। এবার আমার মায়ের হাতে এই সম্মাননা উঠে আসবে বিধায় সত্যিই ভীষণ ভালোলাগছে।’

পলাশ বলেন,‘ আমার মায়ের হাতে এই সম্মাননা হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আমার জীবনের কিছুটা সফলতার কারণেই মা এই সম্মাননায় ভূষিত হচ্ছেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত হচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার