Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘চিঠি’ দিলে আলোচনায় রাজি এনবিআর ঐক্য পরিষদ

BN DESK
10 October 2025, 02:05 AM পড়তে ১ মিনিট
‘চিঠি’ দিলে আলোচনায় রাজি এনবিআর ঐক্য পরিষদ

অনলাইন ডেস্ক: এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ। গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বৈঠকের আগে কর্মসূচী প্রত্যাহারের বিষয়ে অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়। কিন্তু সে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ঐক্য পরিষদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি-এমনটি দাবি করে ঐক্য পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা জানায়।

তবে আজ শনিবার সকালে এনবিআর ফটকের সামনে অবস্থান নিয়ে ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজী আছি। কিন্তু এ জন্য আনুষ্ঠানিকভাবে ঐক্য পরিষদকে চিঠি দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আলোচনার আহ্বান না জানিয়ে ঐক্য পরিষদ যাতে আলোচনায় অংশ নিতে পারে সরকারের পক্ষ থেকে পরিবেশ নিশ্চিত করতে হবে। এখানে উল্লেখযোগ্য আগামী ১ জুলাই অর্থ উপদেষ্টা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘চিঠি’ দিলে আলোচনায় রাজি এনবিআর ঐক্য পরিষদ

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার