Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যতা কতটুকু?

BN DESK
10 February 2026, 02:11 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : ‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। 

মূলত, সোশ্যাল মিডিয়ায় একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে একটি ভিডিও।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। এ ছাড়াও ওই ভিডিওতে আরও অনেককেই দেখা গেছে। যারা অভিনয়ে অংশ নিয়েছেন। ভিডিওর টাইটেলেও বলা হয়েছে জামায়াতের ভাইরাল গানে শাকিব খান।

কিন্তু পুরো ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায় এটি একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত ভিডিও। ভিডিওর ওই কমেন্ট বক্স দেখা বোঝা যাচ্ছে ভিডিওটি যারাই দেখছেন তাদের অনেকেই বিশ্বাস করছেন। 

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না। তা ছাড়া তিনি কখনো কোনো রাজনৈতিক ক্যাম্পেইনেই অংশ নেন না। 

বর্তমানে সিনেমার শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করছেন শাকিব খান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যতা কতটুকু?

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার