Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘জুলাই সনদ নিয়ে বিএনপি সহযোগিতা করছে না, এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে’

BN DESK
03 September 2026, 01:54 AM পড়তে ১ মিনিট
‘জুলাই সনদ নিয়ে বিএনপি সহযোগিতা করছে না, এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে’

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের ২য় দফা আলোচনায় ৭টি মৌলিক বিষয়ে নোট অফ ডিসেন্ট ও বাকি ১২টিতে সরাসরি একমত জানিয়েছে দল।

আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে সমসাময়িক বিষয় নিয়ে এ কথা বলেন তিনি। বিএনপি সহযোগিতা করছে না জুলাই সনদ নিয়ে-এমন বিভ্রান্তি ছড়ানের চেষ্টা চলছে, এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক হীনমন্যতা বলেও জানান তিনি। সংস্কার কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কী কী ভাবনা সেটা আহ্বান করা হয়, আমাদের কাছে এবং জনগণের কাছ থেকেও তারা সংস্কারের বিভিন্ন প্রস্তাব পেয়েছে -এ কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিতভাবে বিস্তারিত প্রস্তাব সব সংস্কার কমিশনের কাছে করেছিলাম। তারপরে সেই সব সংস্কার প্রস্তাব আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে সংস্কারের প্রস্তাব পেয়েছেও তারা। সেগুলোর ওপর তারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে, সরকারের কাছে দিয়েছেন তারা । বই আকারে আমাদের দেয়া হয়েছে।  

জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান পরিস্কার-এ কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক স্বীকৃতি দিতে গণঅভ্যুত্থানের বিষয়টি চতুর্থ তফসিলে বর্ণিত থাকবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব কাগজপত্র পাঠানো মাত্র স্বাক্ষর করবে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি, তবে আইন মেনে করতে হবে। সংবিধান সংস্কারের মতো জরুরি বিষয়গুলো নির্বাচিত সরকারে অধীনেই হওয়া উচিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘জুলাই সনদ নিয়ে বিএনপি সহযোগিতা করছে না, এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে’

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার