Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং

BN DESK
03 September 2026, 08:26 PM পড়তে ১ মিনিট
‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং

‘লুটেরা’ সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন রণবীর সিং। এরপর ‘রামলীলা’, বাজিরাও মাস্তানি’, ‘গালি বয়’ দিয়ে নিজেকে নিয়ে গেছেন বলিউডের প্রথমসারির অভিনেতাদের কাতারে। এবার আসছে আরও এক চমক।

৬ জুলাই, এই অভিনেতার জন্মদিন। বিশেষদিনে ‘ধুরন্ধর’ সিনেমার নির্মাতা আদিত্য ধর দিলেন রণবীর ভক্তদের জন্য বিশেষ উপহার! সিনেমায় রণবীরের ফার্স্টলুক উন্মোচন করেছেন যা এরইমধ্যে চমকে দিয়েছে সবাইকে।

রণবীর নিজেই টিজারটি শেয়ার দিয়েছে সামাজিক যোগাযোমাধ্যমে। ২ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি রোমাঞ্চ, হিংস্রতা এবং রহস্যের উপাদানে পরিপূর্ণ। রণবীর সিং এমন এক অবতারে জ্বলজ্বল করছেন যা আগে কখনও দেখা যায়নি।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্না প্রমুখ।

এটার আবহ সঙ্গীত করেছেন শাশ্বত, কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস এবং র‍্যাপার হনুমানকিন্ড। টিজারে আর মাধবন এবং অর্জুন রামপালের লুকটিও বিশেষ নজর কেড়েছে।

বলা প্রয়োজন, ‘ধুরন্ধর’ প্রযোজনা করেছে বি৬২ স্টুডিওর। এটি রচনা, পরিচালনা এবং প্রযোজনা করেছেন আদিত্য ধর। সহ-প্রযোজক হিসেবে আছেন জ্যোতি দেশপাণ্ডে এবং লোকেশ ধর।

বলা প্রয়োজন, ‘ধুরন্ধর’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।

উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমায় অভিনয় করতে চলেছেন রণবীর সিং।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘ধুরন্ধর’-এর ফার্স্টলুকে চমকে দিলেন রণবীর সিং

B
BN DESK | 06 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার