Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে’

BN DESK
15 February 2026, 06:25 PM পড়তে ১ মিনিট

নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে তিনি এও জানিয়েছেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য মাঠে মোতায়েন থাকবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ভাষণে জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, “দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল হয়ে উঠবে।

বক্তব্যের শেষাংশে সেনাপ্রধান পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” তাঁর এই বক্তব্যে সেনাসদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও মনোবল আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে’

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার