Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি

BN DESK
11 February 2026, 05:34 PM পড়তে ১ মিনিট

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট নিয়ে নিজের ভাবনা এবার প্রকাশ করলেন ন্যান্সি।

এ গায়িকা গতকাল রাতে ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে । যদিও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন এ বিষয়ে। তবে এসবে বরাবরের মতই পাত্তা দিচ্ছেন না তিনি। ন্যান্সি সব সময়ই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে। বিগত সময় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক কনসার্ট আর অনুষ্ঠান বাতিল হয়েছে । তবু জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলে গেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমেও ন্যান্সি বেশ সরব বিএনপির প্রচারে। পাশাপাশি দলটিকে নিয়ে একাধিক গানেও দেখা গেছে এ তারকাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার