Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই বিকৃত দৃষ্টিতে দেখা হয়’

BN DESK
10 October 2025, 09:43 AM পড়তে ১ মিনিট
‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই বিকৃত দৃষ্টিতে দেখা হয়’

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পর্দায় যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন সবসময়। খোলামেলা মতামতের জন্য বেশ পরিচিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন এ অভিনেত্রী। তার মতে, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই অনেকে বিকৃত দৃষ্টিতে দেখে।

তামান্না বলেন, ‘যখন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা এক ধরনের কৌশল অবলম্বন করে আপনাকে লজ্জিত ও অপরাধী মনে করাতে চায়। তারা সবসময় চায়, আপনি যেন নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।’ অভিনেত্রীর বিশ্বাস, নিজের কাজের জন্য লজ্জিত হওয়া বড় ধরনের ভুল। যৌনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন।

আশ্চর্যজনকভাবে, আমরা জীবনের সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয় নিয়ে লজ্জা পাই, কারণ আমাদের সেইভাবে ভাবতে শেখানো হয়েছে। অথচ যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর জন্যই তো আজ আমরা পৃথিবীতে আছি।’ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আজ কি রাত’ গানে তামান্নার নৃত্য অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই বিকৃত দৃষ্টিতে দেখা হয়’

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার