Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরের

BN DESK
02 September 2026, 11:46 AM পড়তে ১ মিনিট
‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরের

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে দিকে যাত্রাবাড়ীতে মাতুয়াইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের মা আজেদা জানান, ছেলেকে মাদরাসায় পড়াশোনার জন্য দিয়েছিলাম। কিন্তু ছেলে ঠিকমতো পড়াশোনা না করে শুধু মোবাইল ফোন নিয়ে পড়ে থাকতো। আমি বকা দিয়ে মোবাইল ফোন লুকিয়ে রেখে গার্মেন্টসে চলে যাই ও ওর বাবাও বাসা থেকে কাজে চলে যান। ও বাসায় একা ছিল, পরে আমি বাসায় ফিরে এসে দেখি ছেলে সিলিংফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

‘ফোন কেড়ে নেওয়ায়’ আত্মহত্যা কিশোরের

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার