Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘বডি’ নিয়ে মানুষের পাশে থাকবেন পরীমণি

BN DESK
04 September 2026, 04:45 AM পড়তে ১ মিনিট
‘বডি’ নিয়ে মানুষের পাশে থাকবেন পরীমণি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। লাস্যময়ী এ অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততা তাকে ঘিরে। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছেন এই অভিনেত্রী। 

মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ ‘বডি’। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসায়র আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পরীমণি। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গিয়েছে পরীমণির এই ব্যবসা প্রতিষ্ঠানটির। এসবের মাঝেই জানা গেল নতুন খবর। এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। ‘বডি’-এর মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের পাশে থাকবেন তিনি।

বিশেষ এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যি তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে। পাশাপাশি আরো বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে।

পরীমণি অভিনীত বেশকিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব হোসাইন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘বডি’ নিয়ে মানুষের পাশে থাকবেন পরীমণি

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার