Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান

BN DESK
02 September 2026, 11:20 AM পড়তে ১ মিনিট
‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল গুরুতর অসুস্থ সেই নিজাম উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকার পিজি হাসপাতালে।

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় নিজাম উদ্দিনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন এবং তার স্বজনদের প্রতি- তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন। এরপর উন্নত চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্সে করে নিজাম উদ্দিনকে নিয়ে রাজধানী ঢাকার পিজি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলটি। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দিন এবং তার স্বজনদের প্রতি- তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দল। ছবি: মির্জা সম্রাট রেজা ।  

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন-বিএনপি’র কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আলমগীর কবির ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন-ফরিদপুর জেলা ড্যাব’র সাবেক সভাপতি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. খান মো. আরিফ, সহযোগী অধ্যাপক ডা. এমএম শাহিনুর ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরপি ডা. মিজানুর রহমান এবং ফরিদপুর জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন না খেয়ে থাকা, আর নিয়মিত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তার সম্ভবত ক্যান্সারের লক্ষণ হতে পারে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার কিছু টেস্ট করানো হয়েছে। অসুস্থ নিজাম উদ্দিন সহকারী অধ্যাপক ডা. মৃধা মো. শাহিনুজ্জামানের আন্ডারে চিকিৎসাধীন ছিলেন এবং প্রথম থেকে আজকে পর্যন্ত তাকে চিকিৎসা সেবা দেন ইন্টার্নী ডা. রুফাইদা ইসলাম। এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুতর অসুস্থ নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করার তাৎক্ষণিক নির্দেশ দেন প্রতিনিধি দলকে। এরপর আজ বুধবার ঢাকার পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাতের তত্ত্বাবধানে নিজাম উদ্দিনকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই রাগ করে টানা এগারো বছরের বেশি সময় ধরে ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন প্রতিজ্ঞা করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

 

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার