Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘বিবাহবহির্ভূত’ সম্পর্কের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

BN DESK
24 March 2024, 07:43 PM পড়তে ১ মিনিট
‘বিবাহবহির্ভূত’ সম্পর্কের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারজানা ইসলাম মিশু (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামী তারিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

 রোববার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ইসলাম মিশু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নান মাস্টারের মেয়ে। আটক তারিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ ধুমাইটারি মন্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার মির কংক্রিট প্রোডাক্ট লিমিটেড কারখানায় চাকরি করতেন। মিশু-তারিক দম্পতি মাঝিনা এলাকার নয়ন মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন। তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’

নিহতের স্বামীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে আটক স্বামী তারিকুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তারিকুল জানায়, তার স্ত্রী ফারজানা ইসলাম মিশুর অন্য এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এর জের ধরে প্রায় সময় তাদের ঝগড়াঝাঁটি হতো। অন্য দিনের মতো রবিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তারিকুল উত্তেজিত হয়ে ছুরি দিয়ে গৃহবধূ মিশুর বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

‘বিবাহবহির্ভূত’ সম্পর্কের জেরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার