Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘বেশি জুম করবেন না’- ক্যামেরাম্যানকে কারিশমা কাপুর!

BN DESK
03 September 2026, 12:37 PM পড়তে ১ মিনিট
বিনোদন ডেস্ক ঃ সম্প্রতি পাপারাজ্জিদের অতিরিক্ত জুম করে ছবি তোলার প্রবণতা নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে বলিউডে। এবার এই বিষয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর।
 
সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসমতো ক্যামেরাম্যানরা তাকে ঘিরে ধরেন। নিয়ম মেনে হাসিমুখে পোজ দেন কারিশমা কাপুর। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন তিনি সরে যাওয়ার চেষ্টা করে।
 
সে সময় তিনি লক্ষ্য করেন, কয়েকজন পাপারাজ্জি তাকে পিছন থেকে অতিরিক্ত জুম করে ছবি তুলছেন। বিষয়টি তার নজর এড়ায়নি। তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় বলেন, "বেশি জুম করবেন না।" তার এই মন্তব্যের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
 
নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।'
 
 
অন্য একজন পরামর্শ দিয়ে লিখেছেন, 'সব অভিনেতা-অভিনেত্রীদের এক হয়ে এমন কর্মী রাখা উচিত যারা তাদের মুভমেন্টের সময় আড়াল তৈরি করবেন। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরাও এসব বন্ধ করতে বাধ্য হবে।'
 
এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি 'ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার সিজন ৫'-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘বেশি জুম করবেন না’- ক্যামেরাম্যানকে কারিশমা কাপুর!

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার