Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘ভুল’ চিকিৎসায় রোগীর মৃত্যু, আবাসিক চিকিৎসকসহ আটক ৫

BN DESK
24 March 2024, 05:52 PM পড়তে ১ মিনিট
‘ভুল’ চিকিৎসায় রোগীর মৃত্যু, আবাসিক চিকিৎসকসহ আটক ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাষাড়ায় সিলভার ক্রিসেন্ট হসপিটাল ক্লিনিকে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় মেহেনাজ আক্তার আনিকা নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয়। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ এসে আবাসিক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, টনসিল অপারেশন করতে গিয়ে গলা কেটে মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, ডাক্তারের ফাঁসি চাই।

নিহতের বাবা আমানত উল্লাহ বলেন, ‘আমার মেয়ের টনসিলের চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হসপিটালে ভর্তি করি। ভর্তির পরে নানা টেস্ট দেয় ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি জানান টনসিলের অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য ৮০ হাজার টাকা চুক্তি হয়। শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে আমার মেয়ের অপারেশন হয়। অপারেশনের পর ডাক্তার মেয়েকে কিছু খাওয়াতে নিষেধ করে। রাত ৩টার দিকে ব্যথায় কান্নাকাটি করতে থাকলে নার্সদের সঙ্গে কথা বললে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ইনজেকশন দেয়। ১ ঘণ্টা পর আবার ব্যথা উঠলে আবার ইনজেকশন দেয়। সকালে ৯টার দিকে আমার মেয়ের হাত-পা নিল হয়ে যায় এবং ব্যথায় ছটফট করতে করতে মারা যায়।’

তিনি আরও বলেন, ‘অপারেশনের পর থেকে সেই ডাক্তার আমার মেয়ের আর কোনো খোঁজ নেয়নি। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়ের হত্যার বিচার চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদের জন্য হসপিটালের আবাসিক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

‘ভুল’ চিকিৎসায় রোগীর মৃত্যু, আবাসিক চিকিৎসকসহ আটক ৫

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার