ক্যারিয়ারের শেষ প্রান্তে উপনীত হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এ অভিনেতা জানিয়েছেন, ‘সিতারে জামিন পার’ মুক্তির পরই শুরু করবেন ‘মহাভারত’ সিনেমার কাজ।
হিন্দুস্তান টাইমসে আমিরের মহাভারতকে নিজের ‘স্বপ্নের কাজ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। আমির বর্তমানে সিতারে জামিন পার সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।