Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন-এই দেশ এখনো বেঁচে আছে’ 

BN DESK
03 September 2026, 07:35 PM পড়তে ১ মিনিট
‘মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন-এই দেশ এখনো বেঁচে আছে’ 

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।  

পড়শী লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।’ আরেকটি পোস্টে পড়শী লিখেছেন, আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই-কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কী সেই মর্যাদার থেকে কম কিছু? তিনি বলেন, দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন-এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন-তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে বিধ্বস্ত হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন-এই দেশ এখনো বেঁচে আছে’ 

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার