Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি’

BN DESK
03 September 2026, 09:38 AM পড়তে ১ মিনিট

করতোয়া বিনোদন: আড়াই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। মাঝেমধ্যে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়লেও প্রতিবারই তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর—যা নিয়ে বেশ বিরক্ত এই প্রিয়দর্শিনী নায়িকা।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী স্পষ্ট ভাষায় বলেন, আমি যা-ই বলি না কেন, মানুষের কাছে মিথ্যা খবরটাই যেন বেশি মুখরোচক। এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্তিকর। অনেক সময় এসব নিয়ে কথা বলাটাও মূল্যহীন মনে হয়।’তিনি অভিযোগ করেন, কিছু মানুষ কেবল মনোযোগ ও ভিউ পাওয়ার আশায় ভিত্তিহীন গল্প বানিয়ে ছড়িয়ে দেন। ‘কোনো কিছু না জেনে মিথ্যাকে রংচং মিশিয়ে সত্য বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে হয়তো এসব ভিউখোর গুজব অনেকটাই বন্ধ হতো’—যোগ করেন তিনি।

শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধেও কড়া অবস্থান নেন মৌসুমী। তার ভাষ্য, শিল্পীরাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। দীর্ঘ সময়ের পরিশ্রমে একজন শিল্পী তৈরি হয়। যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। মানুষের মনে আমি যে জায়গায় আছি, সেখান থেকে আমাকে সরানো সহজ নয়। এসব আমি কখনো পাত্তা দিইনি, ভবিষ্যতেও দেব না।

দেশে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, অনেক আগেই তার ফেরার পরিকল্পনা ছিল। তবে বর্তমানে অসুস্থ মায়ের দেখাশোনার কারণেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম, তা শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই এখন তার পাশে থাকাটাই সবচেয়ে জরুরি—বলেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

‘যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি’

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার