Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

BN DESK
05 September 2026, 04:47 AM পড়তে ১ মিনিট
‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র জনতা।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র জনতা জড়ো হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিলটি জেলা চেঙ্গী স্কয়ার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেঙ্গী স্কোয়ার মোড়ে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা ঢাকা পাহাড়ি ছাত্রদের উপর ন্যাক্কারজনকভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবিও জানানো হয়।

 

এ সময় সাধারণ শিক্ষার্থী উক্যানু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- হ্লাব্রে মারমা, নেপুলিয়া চাকমা, টুশিটা চাকমা, নয়ন ত্রিপুরা, বাবু চাকমা, নিশান চাকমা, অংশোয়েচিং মারমা প্রমুখ।

এলাকা: খাগড়াছড়ি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার