Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

BN DESK
19 September 2024, 10:41 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষ চলে।

আহতরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে নাঈম হুজুর ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে এলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাধা দিয়ে কামাল নামে এক ব্যক্তিকে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে সাটিরপাড়া, ইছাপুরা ও খাদরাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে। এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরাগাঁও ও নুরপুর গ্রামে লোকজনও সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

B
BN DESK | 19 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার