Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাতের হোটেল নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

BN DESK
08 July 2024, 03:23 PM পড়তে ১ মিনিট
ভাতের হোটেল নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোডে ভাতের হোটেল নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যা করেছে আরেকজন।রোববার (৭ জুলাই) রাতে সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের নাম মনা (২৫)। দীর্ঘদিন ধরে ভাতের হোটেল নিয়ে মনার সঙ্গে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে রোববার রাতে লোকজন নিয়ে মনাকে মারধর করা হয়। পরে মনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, এ ঘটনায় নিহত মনার বাবা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ভাতের হোটেল নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

B
BN DESK | 08 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার