Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৬টি ইটসহ বস্তাবন্দি লাশ উদ্ধার

BN DESK
13 June 2024, 09:06 PM পড়তে ১ মিনিট
১৬টি ইটসহ বস্তাবন্দি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বস্তাভর্তি ১৬টি ইট বাঁধা অবস্থায় লাশটি নদী থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকান্ড।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ডিক্রিচর এলাকায় নদীতে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা বস্তাবন্দি লাশ দেখতে পান। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

পুলিশ জানায়, ডিক্রিচর এলাকায় রাজা মিয়ার ইটভাটার কাছে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ৫০ বছরের অধিক বয়সের অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়। লাশের সঙ্গে বাঁধা দুই বস্তায় ১৬টি ইট পাওয়া গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরনে লুঙ্গি আছে।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সহিদুল আলম বলেন, ১৬টি ইট দুটি চালের বস্তায় বেঁধে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর লাশ গুমের জন্য এটি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বক্তাবলী ফাড়ির নৌ-পুলিশের ইনচার্জ শাহ জালাল  বলেন, প্রায় ৬-৭ দিন আগে লাশটি পানিতে ফেলা হয়েছে। মুখমন্ডল পচে গেছে। শরীরের বিভিন্ন স্থানের চামড়া উঠে গেছে। মাথার সামনে আঘাতের চিহ্ন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

১৬টি ইটসহ বস্তাবন্দি লাশ উদ্ধার

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার