Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় স্কুল ব্যাগ থেকে মিললো ৫২শ’ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

BN DESK
05 September 2026, 07:22 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় স্কুল ব্যাগ থেকে মিললো ৫২শ’ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার অভিযানে ৫ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ওয়ালিউল আলী সরদার (৩৫) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুলে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদককারবারি ওয়ালিউল আলী সরদার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরদারপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। সে বর্তমানে নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী বাসে বিপুল ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে, এই সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টায় গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালানো হয়৷

এ সময় জি-৪  আসনে বসে থাকা ওয়ালিউল আলী সরদারের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় স্কুল ব্যাগ থেকে মিললো ৫২শ’ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার