Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ষোলশহরে গণত্রাণ সংগ্রহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

BN DESK
05 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
ষোলশহরে গণত্রাণ সংগ্রহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম নগরের ষোলশহরে গণত্রাণ সংগ্রহের বুথ স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

ত্রাণ সামগ্রী সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক আব্দুর রহমান বলেন, গত ৫ দিন ধরে আমরা ত্রাণ সংগ্রহ করছি। কেউ ত্রাণ সহায়তা দিতে চাইলে ষোলশহরে এসে সহায়তা করতে পারবেন।

আমাদের কয়েকটি টিম এর মধ্যে কাজ শুরু করেছে। গত চারদিনে ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় আমাদের ত্রাণবাহি ৬টি গাড়ি পাঠানো হয়েছে।
তিনি বলেন, কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ অথবা নগদ একাউন্টে সহায়তা পাঠাতে পারেন। সহায়তা পাঠানোর নম্বর: ০১৩০১৬৯০৭১৬।

সোমবার (২৬ আগস্ট) সরেজমিন দেখা যায়, স্টেশনের প্লাটফর্মে বিশাল এলাকা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। পাশাপাশি একটি কক্ষে চলছে ত্রাণ সামগ্রীর প্যাকেট করার কাজ। এছাড়া একপাশে রাখা হয়েছে কাপড় সংগ্রহের বুথ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ষোলশহরে গণত্রাণ সংগ্রহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

B
BN DESK | 26 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার