Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নদীর স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

BN DESK
04 July 2024, 01:03 PM পড়তে ১ মিনিট
নদীর স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া কৃতিত্ব চাকমার মরদেহ দু’দিন পর উদ্ধার করা হয়েছে।

মৃত কৃতিত্ব বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেলে কৃতিত্ব চাকমা সহপাঠীদের সঙ্গে বাঘাইছড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হচ্ছিল। এ সময় পা পিছলে পড়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। এ নিয়ে গত দুই দিনে বাঘাইছড়িতে নদীতে ডুবে দুই কিশোর ও শিশুর মৃত্যু হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নদীর স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার