Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত

BN DESK
05 September 2026, 09:04 PM পড়তে ১ মিনিট
বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আহ্বায়ক কমিটির নাম পরে ঘোষণা করা হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, মেয়াদ শেষ হয়েছে। তাই চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দকে দ্রুততম সময়ে নগরের থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেয় কেন্দ্র। কিন্তু কয়েক দফা উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। ২০২১ সালের অক্টোবর মাসে পুনর্গঠন প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত

B
BN DESK | 14 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার