Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরার অপরাধে ৬ জেলে আটক

BN DESK
16 October 2024, 06:28 PM পড়তে ১ মিনিট
২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরার অপরাধে ৬ জেলে আটক

নিউজ ডেস্ক:  চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মা ইলিশের প্রজনন রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

মোহনপুর নৌ-পুলিশ ও মতলব উত্তর মৎস্য দপ্তর যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. মামুন (১৯), মো. মহিন (২০), জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫) গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) ও মো. শাহিন (৩৬)।

মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের মধ্যে দুই জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ৪ জনের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরার অপরাধে ৬ জেলে আটক

B
BN DESK | 16 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার