Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চারতলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মিললো সাপ

BN DESK
25 June 2024, 02:25 PM পড়তে ১ মিনিট
চারতলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মিললো সাপ

করতোয়া নিউজ ডেস্ক:   চট্টগ্রামের মিরসরাই মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের চারতলায় একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনের সকল কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলা কমপ্লেক্সের চারতলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দরজা-জানালার পর্দা লাগাচ্ছিলেন কর্মচারীরা। এ সময় বারান্দায় একটি বিষাক্ত সাপ দেখতে পান তারা। রাসেলস ভাইপার মনে করে সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেলা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, আমার অফিসের দরজা জানালার পর্দা লাগানোর সময় কর্মচারীরা রাসেলস ভাইপারের মতো একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলেন। যদিও এটি রাসেলস ভাইপার মনে হচ্ছে না। তবে আতঙ্কের বিষয় হলো চারতলায় সাপটি কীভাবে এলো? কোনো জঙ্গল কিংবা ছাদ বাগান নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চারতলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মিললো সাপ

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার