Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন; শিক্ষককে অব্যাহতি

BN DESK
30 June 2024, 03:02 PM পড়তে ১ মিনিট
এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন;  শিক্ষককে অব্যাহতি

করতোয়া নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষা চলাকালে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের সহযোগিতা করার অপরাধে মো. সাদিকুর রহমান নামে দায়িত্বপ্রাপ্ত প্রভাষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৩০ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাহমুদপুর সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে প্রভাষক সাদিকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ৯৯টি কেন্দ্রে এ বছর ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। এবার ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোণার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর আগে আজ সকাল ১০টায় কঠোর নিরাপত্তায় পরীক্ষা শুরু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন; শিক্ষককে অব্যাহতি

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার