Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্গাপুরে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি ও কসমেটিক জব্দ

BN DESK
01 September 2026, 08:33 PM পড়তে ১ মিনিট
দুর্গাপুরে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি ও কসমেটিক জব্দ

করতোয়া নিউজ ডেস্ক:  নেত্রকোনার দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক জব্দ করা হয়েছে। এর সর্বমোট বাজারমূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা।

 শুক্রবার (২৮ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।  

অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা হয়। একইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন, নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। এর বাজার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা বলে জানান ম্যাজিস্ট্রেট।

দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামাল পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কলাকান্দায় বৃহস্পতিবার (২৭ জুন) সীমান্তের বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকা থেকে প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ৫৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এর আগে বুধবার (২৬ জুন) কলমাকান্দার বিভিন্ন সীমান্ত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ২০ লাখ টাকার ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

দুর্গাপুরে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি ও কসমেটিক জব্দ

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার