Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক

BN DESK
26 July 2024, 09:11 PM পড়তে ১ মিনিট
সিলেটে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক

নিউজ ডেস্ক: সিলেটে  আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময়  সাতটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতে সিলেটের ওসমানীনগর, দক্ষিণ সুরমা ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশেদুল হক এই অভিযানের বিষয়ে জানান।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের বাহুবলের মিরপুর ইউনিয়নের বসিনাবইনা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে সোহেল মিয়া ওরফে খলিল (২২), চুনারুঘাটের সাজিয়াজুরি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে রিমন মিয়া ওরফে মিলন মিয়া (২১), মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ববটলি গ্রামের আব্দুর রবের ছেলে হাসান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউপির দৌলতপুর ধরমণ্ডল গ্রামের মৃত রওশন আলীর ছেলে মিছির আলী (৩২), সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওয়াদুদ সালমান বাদশা (২৮), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউপির উত্তর সুহিলপুর গ্রামের মাহফুজ  মিয়ার ছেলে অহিদ মিয়া (২৮) ও একই এলাকার পারুলিয়াপাড়া উত্তর সুহিলপুর গ্রামের শুকুর আলীর ছেলে আনিছ মিয়া (৩২)।  

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জমান জানান, গত ২৪ জুলাই রাতে চোর চক্র ওসমানীনগরের দয়ামীর কুরুয়া এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের চেষ্টাকালে অভিযান চালায় পুলিশ।  পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্য দৌড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হলেও অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আটক হন সোহেল মিয়া খলিল, রিমন মিয়া লিমন ও হাসান আহমদ। এ সময় দুটি চোরাই অটোরিকশা জব্দ করে পুলিশ।

আটকদের তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর বাজারস্থ পলাতক আসামি আলমগীর হোসেনের গ্যারেজে তল্লাশি চালিয়ে দুটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। এ সময় আসামি অহিদ মিয়া ও আনিছ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পরে হাসান আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার লাউয়াই রোডস্থ হাসান ডেন্টিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ আশপাশ এলাকায় তল্লাশি করে আরও তিনটি চোরাই অটোরিকশা জব্দ করা হয়। সেখান থেকে মিছির আলী ও আব্দুল ওয়াদুদ সালমান বাদশাহকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।  

সাতটি চোরাই অটোরিকশার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা হবে বলে জানানো হয়। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সিলেটে অটোরিকশা চোর চক্রের ৭ সদস্য আটক

B
BN DESK | 26 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার