Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোপা’র ছয় আসরে গোলের কীর্তি মেসির

BN DESK
02 September 2026, 01:10 PM পড়তে ১ মিনিট
কোপা’র ছয় আসরে গোলের কীর্তি মেসির

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে লিওনেল মেসির অভিষেক ২০০৫ সালে। পরের বছর বিশ্বকাপও খেলে গোল পান তিনি। এরপর ২০০৭ সালে দেশের জার্সিতে কোপা আমেরিকা খেলেন। প্রথমবার কোপায় অংশ নিয়ে গোল পান মেসি।

 এরপর অংশ নেওয়া কোপা আমেরিকার সাত আসরের ছয়টিতে গোল পেয়েছেন লিওনেল মেসি। ২০১১ সালের আসরে গোল পাননি তিনি। তবে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় গোল পান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ২০১৯ আসরে গোল আসে তার পা থেকে। এরপর ২০২১ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। গোল পান মেসি। এবারের আসরেই কেবল গোল খরা যাচ্ছিল আর্জেন্টিনার জার্সিতে ১০৯ গোল করার কীর্তি গড়া মেসির। কানাডার বিপক্ষে আসরের সেমিফাইনালে গোল করে ওই খরা কাটালেন তিনি। কোপা আমেরিকায় এই ছয় আসরে তিনি ১৪ গোল করেছেন।

 সাতবার কোপা আমেরিকায় অংশ নেওয়া মেসির দল আর্জোন্টিনা পাঁচবার ফাইনাল খেলেছে। এর মধ্যে ২০০৭ সালে ব্রাজিলের কাছে হারে তারা। ২০১৫ ও ২০১৬ আসরে হারে চিলির কাছে। গত আসরে কোপা দিয়ে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জেতেন লিও। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কোপা’র ছয় আসরে গোলের কীর্তি মেসির

B
BN DESK | 10 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার