Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

BN DESK
02 July 2024, 02:41 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

করতোয়া নিউজ ডেস্ক:  চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানে চাপা পড়ে রাশেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকাায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল আমিন।

রাশেদ (৩২) বন্দর থানাধীন বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।  

নুরুল আমিন বলেন, ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশেদ।

এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে  তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চট্টগ্রামে ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার