Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে আইনজীবীদের অনির্দিষ্টকালের জজ আদালত বর্জন শুরু

BN DESK
05 September 2026, 12:31 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে আইনজীবীদের অনির্দিষ্টকালের জজ আদালত বর্জন শুরু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ডাকে অনির্দিষ্টকালের জন্য সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নূর ইসলামের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে আইনজীবীরা এই আদালত বর্জন কর্মসূচি পালন করছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শাহনূর রহমান শাহীন বলেন, গত ৩ জুন সমিতির সদস্য এড. গোলাম মোর্শেদ আল কোরেশী সাক্কু ও তার মোহরার প্রিতমের বিরুদ্ধে যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসাইন বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই মামলায় আইনজীবী ও তার মোহরার উচ্চ আদালত থেকে জামিন নেন। এ ঘটনায় সমিতির সদস্য কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী জেলা ও দায়রা জজ মো. নূর ইসলামের সঙ্গে দেখা করে অনাকাঙ্খিত ঘটনার নিষ্পত্তির জন্য সমঝোতার আলোচনা করেন। কিন্তু আলোচনায় কোন সন্তোষজনক সমাধান হয়নি।

এরপর গত ৬ জুন আইনজীবী সমিতির জরুরি সভায় সাত কার্যদিবসের মধ্যে আইনজীবী ও তার মোহরারের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার ও অভিযুক্ত বেঞ্চ সহকারী নাঈম হোসাইনকে আদালত থেকে বদলি বা প্রত্যাহার করার আলটিমেটাম দিয়ে জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রোববার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিষয়টি সমাধান না হওয়ায় ৬ জুনে গৃহীত আদালত বর্জনের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে আইনজীবীদের অনির্দিষ্টকালের জজ আদালত বর্জন শুরু

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার