Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হাইড্রোলিক হর্ন ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে দিনভর অভিযান

BN DESK
05 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় হাইড্রোলিক হর্ন ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে দিনভর অভিযান

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকন্ঠে বনানী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

আজ শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে অভিযানকালে ফিটনেসবিহিন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ অবৈধ হাইড্রোলিক হর্ন খুলে নেয়া হয়, একই সাথে চালকদের সতর্কও করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এসময় ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় দেখা যায় অপ্রাপ্ত বয়স্কেরা গাড়ি চালাচ্ছে, চালকের অসনে বসে সহকারী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ যানবাহনে ব্যবহার করছে অবৈধ হাইড্রোলিক হর্ন।

এসবের বিরুদ্ধেই দ্রুত পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। দিনভর এ অভিযান চলে। এর মধ্যে আজ শনিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় হাইড্রোলিক হর্ন ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে দিনভর অভিযান

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার