Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একদিনে হাসপাতালে আরও ৩১ ডেঙ্গু রোগী

BN DESK
23 May 2024, 10:27 PM পড়তে ১ মিনিট
একদিনে হাসপাতালে আরও ৩১ ডেঙ্গু রোগী

দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও আবার বাড়তে শুরু করেছে রোগটির প্রকোপ। গত একদিনে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এতে মৃতের সংখ্যা ৩৩ জনে স্থির আছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৫ জন। এছাড়া ঢাকা বিভাগে একজন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১১ জন করে, খুলনা বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন রোগী রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার ৭১৪ জন। যাদের মধ্যে এক হাজার ৬৩২ জন পুরুষ (৬০ দশমিক ১০ শতাংশ) এবং এক হাজার ৮২ জন নারী (৩৯ দশমিক ৯০ শতাংশ)। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৫৫০ জন।

এদিকে মৃত ৩৩ জনের মধ্যে পুরুষ ১৪ জন (৪২ দশমিক ৪০ শতাংশ) এবং নারী ১৯ জন (৫৭ দশমিক ৬০ শতাংশ)।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত এই রোগে মারা গেছেন। যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

 

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ২০২২ সালে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

একদিনে হাসপাতালে আরও ৩১ ডেঙ্গু রোগী

B
BN DESK | 23 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার