Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফুলগাজীর বদরপুর ও পরশুরামের গুথুমা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত দুই হলো-উপজেলার উত্তর কোলাপাড়া এলাকার নাসিম উদ্দিনের মেয়ে নাদিহা আক্তার নুপুর (১৫) ও গুথুমা এলাকার আলী আহমদের ছেলে মেহেরাজ হোসেন তাছিম (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাওয়া নাদিহা আক্তার নুপুর পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরাজ হোসেন তাছিমের মৃত্যু হয়েছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 12 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার