Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় শিশু

BN DESK
05 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় শিশু

মফস্বল ডেস্ক : ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতবাজার এলাকার। রোববার (২৮ এপ্রিল) ছোটখাটো বিষয় নিয়ে মা-বাবার মধ্যে নিয়মিত ঝগড়া হয়। ছয় বছরের শিশুর কাকুতিমিনতিও ঝগড়া থামাতো না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করত। এসব সহ্য হচ্ছিল না শিশুটির। 

উপায়ন্তর না দেখে ঝগড়া থামাতে থানায় হাজির হয় সে। খুঁজে বের করে ওসিকে। এ সময় শিশুটিকে চেয়ারে বসিয়ে অভিযোগ শোনে পুলিশ। পরে তাকে নিয়ে বাড়িতে যায়। ডেকে আনে শিশুটির বাবাকে। তাৎক্ষণিক মা-বাবা অঙ্গীকার করেন, আর কখনো ঝগড়া না করার। এতে খুশি শিশুটি পুলিশকে হাসিমুখে বিদায় দেয়। শিশুটির অভিযোগ শুনে তার বাড়িতে পাঠানো হয় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামকে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ এক শিশু থানায় হাজির হয়। পরে সে তার বাবা-মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে নানা অভিযোগ করে। শিশুটির অভিযোগ শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় শিশু

B
BN DESK | 29 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার