Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদির অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস

BN DESK
02 September 2026, 01:36 PM পড়তে ১ মিনিট
সৌদির অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়র অবিশ্বাস্য প্রস্তাব পেয়েছেন সৌদি আরব থেকে। ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিয়ুসকে নিজ দেশের ক্লাবে কেনার চেষ্টা করছে সৌদি। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতিনিধিরা দলবদলের ব্যাপারে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, বেনজেমার মতো তারকারা এরই মধ্যে সৌদি আরবে নাম লিখিয়েছেন। টাকার ঝনঝনানিতে একের পর এক ফুটবলার সৌদিতে পা রাখছেন। এবার ভিনিসিয়ুসকে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে সৌদি। তবে এরই মধ্যে নাকি সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই তারকা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় দারুণ অবদান ছিল ভিনিসিয়ুসের। আছেন সম্ভাব্য ব্যালন ডিঅর জয়ীর তালিকায়। এই মুহূর্তে ভিনিসিয়ুস তাই রিয়ালের মতো ক্লাব ছাড়তে রাজি নন।এছাড়া রিয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে তার। যেখানে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ এক বিলিয়ন ইউরো। বোঝাই যাচ্ছে, রিয়ালও ভিনিসিয়ুসকে সহজে ছাড়বে না। তাই বড় প্রস্তাবেও ব্রাজিলিয়ান উইঙ্গারের মন গলানো কঠিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সৌদির অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস

B
BN DESK | 13 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার