Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাপে কামড়ালে কী করবেন, কী করবেন না

BN DESK
03 July 2024, 12:06 AM পড়তে ১ মিনিট
সাপে কামড়ালে কী করবেন, কী করবেন না

স্বাস্থ্যকথা ডেস্ক: বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। চারদিকে বেশি পানি থাকায় সাপগুলো উঁচু জায়গায় চলে আসে। এতে মানুষের কাছাকাছি অবস্থান করায় সাপের কামড়ের ঘটনা ঘটে। তাই আগেই জেনে রাখা ভালো, সাপে কামড়ালে কী করা উচিত।
সাপে কামড়ালে করণীয়: অনুগ্রহপূর্বক আতঙ্কিত হবেন না। বেশিরভাগ সাপ বিষহীন।
দংশিত অঙ্গ (হাত-পা কিংবা অন্য অঙ্গ) বিশ্রামে রাখুন। পায়ে দংশন করলে বসে পড়ুন, হাঁটবেন না। হাতে দংশন করলে নাড়াচাড়া করবেন না। হাড় ভাঙলে যেভাবে কাঠ-ব্যান্ডেজ দিয়ে স্প্লিন্ট করে, সেভাবে ব্যবস্থা নিন। দংশিত অঙ্গে কোনোভাবেই গিঁট দেবেন না। সঙ্গে সঙ্গে কাছের হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। হাসপাতালে পৌঁছতে দ্রুত যান তথা মোটরসাইকেল বা অ্যাম্বুলেন্সের সাহায্য নিন। দংশিত স্থান কাটবেন না, সুঁই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না। ওঝা বা বৈদ্য দিয়ে চিকিৎসা করে কিংবা ঝাড়-ফুঁক করে অযথা সময় নষ্ট করবেন না।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

সাপে কামড়ালে কী করবেন, কী করবেন না

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার