Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযুক্ত স্বামী গোপালগঞ্জে গ্রেপ্তার  

BN DESK
18 September 2024, 10:04 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযুক্ত স্বামী গোপালগঞ্জে গ্রেপ্তার  

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে স্ত্রী রাহেলা আক্তারকে (২৫) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী সোমরাজ আলী ওরফে সুজনকে (৩০) গোপালগঞ্জে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাবের সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃত সোমরাজ আলী ওরফে সুজন ময়মনসিংহের তারকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মুজিবর রহমানের ছেলে। অন্যদিকে, নিহত রাহেলা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাকতকুন্নি গ্রামের রুমালীর মেয়ে। তিনি মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু প্ল্যান্ট নামক গার্মেন্টসে চাকরি করতেন। 

র‍্যাব জানায়, নিহত নারীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১ ও র‍্যাব-৬ এর একটি দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মোল্লাদি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭২ ঘণ্টার মধ্যে নিহতের স্বামীকে গ্রেপ্তার করে। 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। 

র‍্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযুক্ত স্বামী গোপালগঞ্জে গ্রেপ্তার  

B
BN DESK | 18 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার