Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনীতে বহুতল ভবনে আগুন

BN DESK
02 September 2026, 05:25 AM পড়তে ১ মিনিট
ফেনীতে বহুতল ভবনে আগুন

ফেনী প্রতিনিধি : ফেনীর ডাক্তারপাড়া এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জহিরিয়া মসজিদের বিপরীত পাশে নাথ ভবনে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের চারতলায় একটি চিলেকোঠা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এতে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. মিজান বলেন, ভবনের সিঁড়ি অত্যন্ত সরু ও পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজে বেগ পেতে  হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনীতে বহুতল ভবনে আগুন

B
BN DESK | 07 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার