Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় গাছ কাটার অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার বিএনপি নেতা

BN DESK
15 May 2024, 09:21 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় গাছ কাটার অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার বিএনপি নেতা

বগুড়ার গাবতলীতে সড়কের পাশের ১০টি ফলদ গাছ কেটে ফেলায় বিএনপি নেতা একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন (৩৯) গাবতলী উপজেলার কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। গাবতলীতে গ্রামের বাড়ি হলেও তিনি ঢাকায় বসবাস করতেন।

গাছ কাটার ঘটনায় নেপালতলী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনিসুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

 
 

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ভিটাপাড়া সড়কের পাশে আম, বেল, চালতা ও জলপাইয়ের ১০টি ফলদ গাছ ছিল। গত ১১ মে সুমন একদল লোক নিয়ে গিয়ে আনুমানিক ২০ বছর বয়সী ওইসব গাছ কেটে ফেলেন। এলাকার লোকজন গাছ কাটায় বাধা দিতে গেলে তাদের ভয়-ভীতি দেখানো হয়। একপর্যায়ে তারা কাছ কেটে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আনিসুর রহমান সেখানে গিয়ে গাছগুলো উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন। পরে তিনি বাদী হয়ে গাছ কেটে প্রায় ১ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানান, কালুডাঙ্গা গ্রামে সুমনের পৈতৃক বাড়ি। সেখানে তিনি একটি ৫তলা ভবন নির্মাণ করেছেন। ওই বাড়িতে যাতায়াতের জন্য কয়েক বছর আগে তিনি এলজিইডির মাধ্যমে একটি পাকা সড়ক নির্মাণ করেন। সেই সড়কটি সম্প্রসারণের জন্য তিনি আবারও উদ্যোগ নেন। এ কারণে সরকারি সড়কের পাশে থাকা গাছগুলো তিনি নিজ উদ্যোগে কেটে ফেলেন।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও গাবতলী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার নির্দেশে ওই গাছগুলো কাটার বিষয়টি তিনি স্বীকার করেছেন। থানায় দায়েরকৃত মামলায় বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

বগুড়ায় গাছ কাটার অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার বিএনপি নেতা

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার