Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার গাবতলীতে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মারা গেছে আরেকজন

BN DESK
05 September 2026, 02:44 AM পড়তে ১ মিনিট
বগুড়ার গাবতলীতে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মারা গেছে আরেকজন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে নিখোঁজের একদিন পর বাড়ির কাছের পুকুর থেকে হাফিজার পোদ্দার (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে সোনারায় ইউনিয়নের জিল্লুর রহমান (৪০) নামের একব্যক্তি বিদ্যুৎস্পর্শে মারা গেছে।

জানা গেছে, উপজেলা দক্ষিনপাড়া ইউনিয়নের নাংলু মধ্যপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন পোদ্দারের ছেলে হাফিজার পোদ্দার গত ২১ জুন শুক্রবার  ভোর অনুমান ৫টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ শনিবার (২২ জুন) ২২জুন সকাল টায় এলাকাবাসী হাফিজার পোদ্দারের বাড়ির পাশে একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে কারো কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে দিয়ে দেয়।

অপর দিকে উপজেলা সোনারায় ইউনিয়নের সোনারায় আকন্দ পাড়া গ্রামের বুলু আকন্দের ছেলে জিল্লুর রহমান আজ শনিবার (২২ জুন) ২২জুন তার নিজ বাড়িতে ঢালাইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মারা যায়। এঘটনায় মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে মডেল থানার ওসি তদন্ত আব্দুস শুকুর বলেন, লাশের সুরতহাল করে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের নিজ নিজপরিবারের কাছে দাফনের জন্য দেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার গাবতলীতে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মারা গেছে আরেকজন

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার