Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লা প্রেস ক্লাবে সভাপতি ফারুক , সা. সম্পাদক জাহিদ

BN DESK
28 July 2024, 09:17 PM পড়তে ১ মিনিট
কুমিল্লা প্রেস ক্লাবে সভাপতি ফারুক , সা. সম্পাদক জাহিদ

নিউজ ডেস্ক: কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচনে কাজী এনামুল হক ফারুক সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক হয়েছেন।

রোববার (২৮ জুলাই) দুপুর ১২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টায় শেষ হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৫৭ ভোটের বিপরীতে ১৭ পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এরমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে ভোট করেন ৩১ জন।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ডেইলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল ও ডেইলি আওয়ার টাইমের মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি বাহার রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভি প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কুমিল্লার আলোর নেকবর হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেশ রূপান্তরের মো. দেলোয়ার হোসেন জাকির নির্বাচিত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কুমিল্লা প্রেস ক্লাবে সভাপতি ফারুক , সা. সম্পাদক জাহিদ

B
BN DESK | 28 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার