Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রিয়ালের জয়ে অভিষেকেই ইতিহাস এনড্রিকের

BN DESK
02 September 2026, 12:35 PM পড়তে ১ মিনিট
রিয়ালের জয়ে অভিষেকেই ইতিহাস এনড্রিকের

স্পোর্টস ডেস্ক : লা লিগার নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে তারা। রিয়ালের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন তরুণ ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিক।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৮৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে খেলতে নেমে ৯৬ মিনিটে গোল করেন এন্ড্রিক। চলতি ২১ শতাব্দীতে লা লিগায় সর্বকনিষ্ট রিয়াল তারকা হিসেবে গোল করার রেকর্ড করেন তিনি। এই সময়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম কনিষ্ট খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন এনদ্রিক। ম্যাচের ১৬তম মিনিটে একটি সুযোগ তৈরি করে ভায়াদোলিদ। বক্সের বাইরে থেকে ডারউইন মাচিসের শট রিয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে আর তেমন কোন সুযোগ পায়নি দুই দলের কেউই। গোলশূন্যভাবে শেষ হয় প্রথম ভাগ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চেহারা। ৫০ মিনিটে সেই বাধার প্রাচীরও ভেঙে ফেলে রিয়াল। ডেডলক ভাঙেন ফেডেরিকো ভালভার্দে। ফ্রি কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের এই মিডফিল্ডার। ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার এদের মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান ৬৯তম মিনিটে গিলেরের বদলি নামা ব্রাহিম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালের পক্ষে তৃতীয় গোল করেন এন্ড্রিক। ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের কিনারে বল পেয়ে ইতিহাস গড়া গোলটি করেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। অভিষেকে উপহার পেলেন দারুণ এক জয়। অথচ পুরো ম্যাচে কয়েকটি সুযোগ পেয়েও জালের নাগাল পাননি ফরাসি ফরওয়ার্ড এমবাপ্পে। লা লিগায় দুই ম্যাচ খেলেও গোলশূন্য থাকলেন এই ফরাসি তারকা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা ও সেল্টা ভিগোর চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রিয়ালের জয়ে অভিষেকেই ইতিহাস এনড্রিকের

B
BN DESK | 26 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার