Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

BN DESK
12 September 2024, 01:14 AM পড়তে ১ মিনিট
গাজীপুরে পোশাক কারখানায় আগুন

মফস্বল ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের ভবানীপুর এলাকার বিগ বস নামে একটি তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ এই আগুনে কোম্পানির গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে। বেলা পৌনে ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছুতে পারেনি। স্থানীয়রা জানান, একটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পথে শ্রমিকরা ভাঙচুর করে। ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি। দুপুর ১২টার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা আরও জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করায় তারা ফিরে গেছেন। তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। কাশেমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

B
BN DESK | 11 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার