নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর গৌরাঙ্গ চন্দ্র দাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের কার পার্কিংয়ের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৌরাঙ্গ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ললিত মোহনের ছেলে। তিনি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রামের কাজ করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, গত রোববার সকালে গৌরাঙ্গ চন্দ্র দাস নিজ বাড়ি থেকে কাঞ্চন বাজারে চুল কাটানোর উদ্দেশে বের হয়। পরে রাত ১১টার দিকে তার সঙ্গে মোবাইলে ভগ্নিপতি কৃষ্ণ গোপালের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারের দ্বিতলা কার পার্কিংয়ের নিচতলায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে সেখানকার দায়িত্ব কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। পরে নিখোঁজের পরিবারের লোকজন মরদেহটি গৌরাঙ্গ দাসের বলে জানান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
BN DESK
07 May 2024, 09:37 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা
গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি: কাদের সিদ্দিকী
টাঙ্গাইলে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিবেশ