Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক বিক্রেতার জেল জরিমানা

BN DESK
04 September 2026, 11:06 PM পড়তে ১ মিনিট
বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক বিক্রেতার জেল জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদক বিক্রি করার অপরাধে তিনজন মাদক বিক্রেতাকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও ১০০ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

সান্তাহার সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে মাদক কেনাবেচা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রাম থেকে মাদকসহ দুই জন এবং উপজেলার ডহরপুর গ্রাম থেকে একজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দমদমা গ্রামের জাফের আলীর ছেলে রকি হোসেন (২৮) কে ছয় মাস, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩২) কে দুই মাস এবং ডহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হামিদ (৩৫) কে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

আদমদীঘি থানার ওসি এস.এম মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক বিক্রেতার জেল জরিমানা

B
BN DESK | 01 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার