Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বুধবার নিলামে উঠছে সিলেটে আটক ১৪ ট্রাক চোরাই চিনি 

BN DESK
02 September 2026, 12:43 PM পড়তে ১ মিনিট
বুধবার নিলামে উঠছে সিলেটে আটক ১৪ ট্রাক চোরাই চিনি 

করতোয়া নিউজ ডেস্ক: নিলামে উঠছে সিলেটে জব্দকৃত ভারতীয় ১৪ ট্রাক চিনি। আগামী বুধবার (৩ জুলাই) সিলেটের আদালতে প্রকাশ্যে নিলাম ডাক হবে।

ওইদিন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-প্রথম আদালতের মাধ্যমে চিনির নিলাম ডাক হবে। বিশাল এ চিনির চালান নিলাম ডেকে নিতে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে।  

নিলাম কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-দ্বিতীয় আদালতের বিচারক উম্মে হাবিবা ও দ্বিতীয় আমলী আদালতের বিচারক সগির আহমদ।    

সিলেট মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট-প্রথম আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) নাদিম আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিলামে অংশগ্রহণকারীরা এদিন দুপুর আড়াইটার দিকে এসে নাম লেখাবেন। বিকাল ৩টার পর নিলাম শুরু হবে।  

গত ৬ জুন সকাল ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে ১৪টি ট্রাক থেকে ২ হাজার ১১৪ বস্তায় এক লাখ ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪ ট্রাক ভারতীয় চিনির চালানের সঙ্গে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ওই সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।  

এ ঘটনায় জালালাবাদ থানায় দায়েরকৃত মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের আরফান আলীর ছেলে ছদরুল আমিন আকাশ (২৮) ও সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার রঙ্গীটিলা এলাকার রুস্তুম আলীর ছেলে মনসুর আলী (৩৮)।  

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বুধবার নিলামে উঠছে সিলেটে আটক ১৪ ট্রাক চোরাই চিনি 

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার